মাসুদ পারভেজ নির্জন | ০৬:৫৪ পিএম, ২০২১-০৫-০৭
রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অভিযানে দুইজন কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে ইয়াবা ও টাকা সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের হাসপাতাল এলাকা ও পৌরসভা গেইট থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃত হলেন, রাঙামাটি শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী হাসপাতাল এলাকার কানু চৌধুরীর ছেলে শিমুল চৌধুরী(৩১)।তাকে নিজ ঘর থেকে ৪৭ পিস ইয়াবা ও ৯ গ্রাম ভাঙা ইয়াবার গুড়ি সহ পাচঁ লক্ষ চার হাজার তিনশত পঞ্চাশ টাকা সহ আটক করা হয়।তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।দায়েরকৃত মামলা নং ৪০।
অপরজন হলেন,তবলছড়ি ওমদামিয়া পাহাড়ের মোঃ মনিরের ছেলে মাসুম(২৬)।তাকে পৌরসভা গেইট থেকে ৩০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।দায়েরকৃত মামলা নং ৪২।
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানায়,মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দুইজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহায় দেওয়া যাবেনা।প্রতিদিনেই রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।রাঙামাটিকে মাদকমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited