আল মামুন | ০৬:৫২ পিএম, ২০২০-০৯-২৪
খাগড়াছড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে বুধবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে এবং ধর্ষিতা নারীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই বাড়ির মালিক অসুস্থ্য বিন্দু লাল চাকমার অভিযোগ, সবাই যখন ঘুমে আচ্ছন্ন; তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে সবার হাত পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট শুরু করে।
থানায় এজহার দিতে যাওয়া বিন্দু লাল চাকমার স্ত্রী পুস্প রানী চাকমা জানান, তারা সংখ্যায় নয় জন ছিলো। প্রায় সমবয়সী ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৬) কে হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁেধ রেখে ধর্ষণ করেছে। এসময় তারা কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited