নুরুল কবির | ০৪:২৮ পিএম, ২০২১-০৪-১১
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে করোনা প্রকোপ প্রতিরোধে মাষ্ক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
রবিবার (১১এপ্রিল) সকালে করোনা সংক্রমণ থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে বীর বাহাদুর ফাউন্ডেশন আয়োজিত প্রচার অভিযান ও মাষ্ক বিতরণে অংশ নেন মন্ত্রী। এসময় তিনি বাজারে অন্তত দশটি পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পথচারী ও শ্রমিকদের মাষ্ক পরিয়ে দেন এবং করোনা মহামারী থেকে নিজ এলাকা ও মানুষকে বাচাতে সহযোগিতা চান।
মাস্ক বিতরণে পাবর্ত্য মন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হব। তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়োপোযোগী পদক্ষেপের ফলে অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমরা অনেক নিরাপদে ছিলাম। তাই আগামীতে এই মহামারী যাতে কোনভাবে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
মাষ্ক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বীর বাহাদুর ফাউন্ডেশনের পৃষ্টপোষক ও পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, বীর বাহাদুর ফাউন্ডেশন সভাপতি খলিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, মহিলা কাউন্সিলর এমেচিং মারমা বীর বাহাদুর ফাউন্ডেশন সহ সভাপতি নাজমুল হাসান ভুইয়া, মো: মহিউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ব্যবসায়ী সমিতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited