হাটহাজারী প্রতিনিধি | ১১:৩৬ পিএম, ২০২১-০৩-২০
উপকারী নভেল বেসিলাস ব্যাক্টেরিয়া দ্বারা উৎপাদিত জৈব পণ্য ব্যবহার করে বেগুনের ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার" শীর্ষক কর্মশালা শনিবার (২০ মার্চ) গবেষণা কেন্দ্রের উদ্যানত্ব সেমিনার কক্ষে অনুষ্টিত হয়।
হাটহাজারী আঞ্চলিক কৃষি ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র মূখ্য বৈজ্ঞানিক ড.মোঃ খলিলুর রহমান ভুইয়া সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক কৃষিবিদ ড.কামরুল হাসান পরিকল্পনা ও মূল্যয়ন বিএআরআই গাজীপুর।
কৃষিতে নভেল বেসিলাস এর ব্যবহার এবং প্রয়োগ নিয়ে হাতে কলমে এবার নতুনভাবে যোগ হলো উপকারী নভেল বেসিলাস ব্যাক্টেরিয়া। ব্যাক্টেরিয়ার নাম শুনলেই মানুষ আগে ভয় পেতো, এখন আর ভয় নয়, বন্ধু হিসেবে বেসিলাস ব্যাক্টেরিয়াকে গ্রহণ করা যাবে। কৃষি গবেষণা কেন্দ্রে বেসিলাস ব্যাক্টেরিয়ার ব্যবহার ও প্রয়োগ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এমনটিই জানিয়েছেন কৃষি গবেষকরা।
সম্প্রসারণ কর্মী, গবেষণা সহকারী, মিডিয়া ব্যক্তিত্ব এবং কৃষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. আব্দুল রশীদ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি বিভাগ বিএআরআই গাজীপুর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.মুহাম্মদ তোফাজ্জল হোসেন রনি কর্মসৃচি পরিচালক। উপস্থি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুক্তাদির আলম।
বক্তারা বলেন,উপকারী বেসিলাস ব্যাক্টেরিয়াগুলো শক্তিশালি পেপ্টাইডোগ্লাইকোন এর মাধ্যমে প্রতিকুল অবস্থায় গাছকে খাদ্যরস গ্রহণে সহয়তা করে শক্তিশালি করে যার ফলে জীবাণুরা অবস্থান করতে পারে না। ফলে গাছ আর ঢলে পড়ে না।
পরে সভাপতি, কর্মসূচি পরিচালক কৃৃষক মিডিয়া এবং সম্প্রসারণ কর্মীদের নিয়ে মাঠে বেসিলাস প্রয়োগ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited