নিজস্ব প্রতিবেদক | ০১:০৮ এএম, ২০২১-০৩-২০
বিস্তৃত অববাহিকা ও জীবন্ত বদ্বীপের দেশ বাংলাদেশ। নদী-এর ইতিহাস, নদী-এর ঐতিহ্য, নদী-এর সাংস্কৃতিক অলংকার। বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত নদীসমূহ এদেশের ঐতিহ্য ও অহংকারের সচল ধারা।
এদেশের নদীসমূহ লোকগাথা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির আঞ্চলিকতা ছাপিয়ে আন্তর্জাতিকভাবে বিকশিত করেছে ঐতিহ্যকে। নদীর অবস্থান, আচরণ, বিস্তৃতি, প্রথাগত ঐতিহ্য তাই এদেশকে শুধু নদীমাতৃক দেশে রূপান্তরিত করেনি, দিয়েছে অর্থনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিকভাবে সমৃদ্ধি।
হাজার বছরের বাঙালিয়ানার শিকড় এভাবেই প্রোথিত হয়েছে গভীরে। সীমাহীন অতলে । মুক্ত জলাশয় ও নদীকে সুরক্ষার প্রতিশ্রুতির লক্ষ্যে ১৯ মার্চ শুক্রবার বাংলাদেশ নদী পরিব্রাজক দলের দিনব্যাপী কেন্দ্রীয় কর্শাশালা কক্সবাজারে হোটেল মিশুকের বল রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবের সমন্বয়কারী ড. মো. মনজুরুল কিবরিয়া। প্রধান প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ রিভার ফাুউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। সম্মানিত আলোচক ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সারওয়ার সাঈদ ও গ্রিন প্ল্যানেটের চেয়ারম্যান ও নদী পরিব্রাজক দলের চট্টগ্রাম জেলা সভাপতি স্হপতি মো. মিজানুর রহমান। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.হাবিবুর রহমানের পরিচালনায় সভাপতি ছিলেন, সহসভাপতি ড. মো.ইসলাইল হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন ড. খাঁন সরফরাজ আলী। কর্মশালায় সারা দেশ থেকে বিভিন্ন পেশার কেন্দ্রীয় কমিটির পঞ্চাশ জন ডেলিগেট অংশনেন।
উল্লেখ্য, নদী ও পরিবেশবাদী সংগঠন নদী পরিব্রাজক দল, যারা নদী ভ্রমণ করে,সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে,নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্তিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে।
এদিকে কর্মশালায় বাংলাদেশ নদী পরিব্রাজক দল রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মানিককে শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থী হিসেবে নির্বাচিত ঘোষণা করে তাকে পুরস্কৃত করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবের সমন্বয়কারী ড. মো. মনজুরুল কিবরিয়া আলমগীর মানিকের গলায় মেডেল পরিয়ে দেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited