বান্দরবানে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে এলজিইডির মিলাদ ও দোয়া মাহফিল


বান্দরবান প্রতিনিধি    |    ১০:৪১ পিএম, ২০২১-০৩-১৭

বান্দরবানে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে এলজিইডির মিলাদ ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ (বুধবার) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর অফিস প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বান্দরবান জর্জ কোট মসজিদের ইমাম মো: মজিবুল হক। 

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো:জিল্লুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলামসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু’র পরিবারের জন্য দোয়া কামনা এবং সেই সাথে দেশ ও জাতির সুখ শান্তি প্রত্যাশায় মোনাজাত করা হয়।