আলমগীর মানিক | ০২:১৫ পিএম, ২০২১-০৩-১৫
২০০১ সালে রাঙামাটিতে বোমা বিস্ফোরনের ঘটনার মূলহোতা জেএমবি কয়েদী গালিবকে ১০ বছরের সশ্রম দন্ডাদেশ প্রদান করেছে রাঙামাটির আদালত। দন্ডপ্রাপ্ত এই জেএমবি জঙ্গি ইতিমধ্যেই গত ১৫ বছর ৬ মাসের মতো জেল হাজতেই অন্তরীণ রয়েছেন। সোমবার দুপুরে রায় ঘোষণার সময় পুলিশী পাহারায় আসামী মোঃ শামীম হোসেন গালিব আদালতে স্বশরীরে উপস্থিত ছিলো।
বিগত ২০০১ সালে সারাদেশের ন্যায় রাঙামাটি শহরের হোটেল ড্রীমল্যান্ডে জেএমবি কর্তৃক বোমা বিস্ফোরনের ঘটনায় জেএমবি সদস্য গালিবকে প্রদান আসামী করে রাঙামাটিতে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিলো।
আজ সোমবার রাঙামাটির বিচারক বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল এলাহি’র আদালত আসামীর বিরুদ্ধে এই দন্ডাদেশ প্রদান করেছেন নিশ্চিত করে সরকারী পিপি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০০১ সালে সারাদেশের ন্যায় রাঙামাটি শহরেও বিস্ফোরনের ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামী গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষণা করেন।
অপরদিকে রাঙামাটি বারের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট মোখতার আহাম্মেদ জানিয়েছেন, ২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রীমল্যান্ডে বিস্ফোরনের মামলায় গালীব একমাত্র আসামী ছিলেন।
আসামী গালিব ইতিমধ্যেই ১৫ বছর ৬ মাসের মতো জেলেই কাটিয়েছেন বলে জানিয়েছেন এই মামলায় প্রথম দিকে দায়িত্বপালনকারি এডভোকেট মোখতার আহাম্মেদ। আদালত সূত্র জানিয়েছে, কারাদন্ডপ্রাপ্ত আসামী জেএমবি কয়েদী নং-৬৬০৭/এ মোঃ শামীম হোসেন গালিব@ সাইফুল ইসলাম ওরফে গালিব, পিতা-মোঃ তমিজ উদ্দিন, সাং-ইটাগাছা, থানা ও জেলা-সাতক্ষীরা।
নজীরবিহীন নিরাপত্তা বলয়ের মাধ্যমে আসামীকে সোমবার বেলা ১১টায় আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণার পরপরই তাকে রাঙামাটির আদালত চত্ত্বর থেকে আবারো সামনে পেছনে পুলিশী স্কট দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited