নুরুল কবির | ০৮:০৫ পিএম, ২০২১-০৩-০৭
ঐতিহাসিক ৭মার্চ উদযাপনের অংশ হিসেবে বান্দরবান সরকারী মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বান্দরবান সরকারী মহিলা কলেজ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, বান্দরবান সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রদীপ বড়–য়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, সরকারী মহিলা কলেজ এর শিক্ষক-শিক্ষীকা এবং শিক্ষার্থীরা।
এ সময় ম্যুরালের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে পার্র্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচুর গুন ছিল আর তার অসাধারণ দক্ষতার কারণে বাঙ্গালী জাতি তাদের স্বাধীনতা লাভ করেছে।
এসময় মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে আগামীতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং গুরত্বপূর্ণ পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল নির্মাণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited