নুরুল কবির | ১১:০৪ পিএম, ২০২১-০৩-০৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু'পক্ষের গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচার এবং সারাদেশের সাংবাদিকদের উপর নিযাতন নিপীড়ন প্রতিবাদে বান্দরবানে মৌন মিছিল ও মানববন্ধন পালন করেছে কর্মরত সাংবাদিকরা।
০৩ মার্চ (বুধবার) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের স্বীকার হচ্ছে বেশি। এছাড়াও রয়েছে আইন ও মামলার ভয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের দেয়া হচ্ছে হুমকি। হত্যা ও হামলার ঘটনাও ঘটছে অহরহ। এটি একটি দেশের জন্য শুভকর নয় বলে জানান বক্তারা।
এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনাগুলো সুষ্ঠ তদন্তের দাবির সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও ভোরের কাগজ জেলা প্রতিনিধি মংসানু মার্মা, বান্দরবান প্রেস ইউনিটির সভাপতি ও যুগানএরর জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়ার, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ প্রমুখ্যএছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited