নুরুল কবির | ০৯:৩১ পিএম, ২০২১-০৩-০১
বান্দরবান সরকারী কলেজের শিক্ষকদের যাতায়াতের সুবিধার লক্ষ্যে বান্দরবান সরকারি কলেজে শিক্ষকদের জন্য বাস বিতরন করা হয়েছে ।
সোমবার সকালে পাবত্যমন্ত্রীর বাসভবনে শিক্ষকদের বাসের চাবি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ সময় বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন, উপাধ্যক্ষ প্রফেসর মো. নুরুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিক, রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মের্শেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন জানান, ১৯৮৫ সালে বান্দরবান সরকারি কলেজের জন্য একটি বাস কেনা হয়, কিন্তু ২৪ বছর চলাচল করার পর ২০০৯ সাল থেকে বাসটি নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে বাসটি পুনরায় সংস্কার করে ব্যবহার উপযোগী করে শিক্ষকদের যাতায়াতের জন্য চালু করা হলো।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited