নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৭ পিএম, ২০২০-০৯-১৮
বর্তমান সরকার শিক্ষাবান্দব সরকার আর এই সরকারের আমলেই শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল শুক্রবার সকালে বান্দরবান সরকারি কলেজে পাঁচতলা বিশিষ্ট ছাত্রীনিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী এই কথা বলেন।
এসময় পাবত্যমন্ত্রী আরো বলেছেন, এক সময়ে দুর্গম এই পার্বত্য জেলায় শিক্ষার্থীরা উন্নত শিক্ষা অর্জনে অনেক ভোগান্তী পেলে ও বর্তমানে বান্দরবানে কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ায় দুর্গম এই পার্বত্য জেলায় এখন শিক্ষার হার বাড়ছে এবং সরকার ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করছে।
এ সময় বান্দরবান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ১৩২ শয্যা বিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এর আগে বান্দরবান সরকারি কলেজের নিজস্ব তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন একটি কলেজ বাসের ও শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মো. মকছুদুল আমিন, বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে;কর্ণেল রেজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসান, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নিবাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আমিনুল ইসলামসহ বান্দরবান সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited