নিজস্ব প্রতিবেদক | ০২:৫৩ পিএম, ২০২১-০২-১৮
অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের ভারে রাঙামাটিতে আবারো বেইলি ব্রীজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়ার সিনেমাপাড়া এলাকায় এই দূর্ঘটনায় রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ অনির্দিষ্ট্যকালের জন্য বন্ধ রয়েছে।
দূর্ঘটনায় অতিরিক্ত পাথরবোঝাই ১০ চাকার ট্রাক ছড়ায় পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা না ঘটলেও একজন আহত হয়েছে বলে জানাগেছে। ট্রাকটি পাথর বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে বান্দরবান যাচ্ছিলো বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই করে আসা সিনেমাপাড়াস্থ বেইলী ব্রীজের উপর উঠলে ব্রীজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত ড্্রাইভারকে স্থানীয়রা উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করা করেছে বলে জান গেছে। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।
চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited