নুরুল কবির | ০২:১৮ পিএম, ২০২১-০২-১৬
পাহাড় আর সাঙ্গু নদীর চমৎকার প্রাকৃতি পরিবেশে গড়ে উঠা বান্দরবান শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে এই পার্কের উদ্বোধন করেন। শিশুদের মানসিক পরিপক্কতার জন্য প্রায় ২কোটি টাকা ব্যায়ে এই পার্কটির কাজ বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পার্কটি উম্মুক্ত হওয়ায় বান্দরবানের স্থানীয় শিশুদের পাশাপাশি পর্যটকদের নির্মল বিনোদন যোগাবে।
এরআগে ২০১৭সালে এই শিশুপার্কটির কাজ শুরু হয়। এক একর জায়গা জুড়ে শিশু পার্কটিতে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী কারুশিল্প, মৃৎ শিল্পের কাজ করা হয়েছে। সংযোজন করা হয়েছে স্লিপার, ঢেঁকি, দোলনা, পানির ফোয়ারা, শিশু কর্ণারসহ দেশী বিদেশী ৮টি ছোট বড় রাইড।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক খুবই প্রয়োজন ছিল। এধরনের বিনোদন কেন্দ্রে আসলে শিশুদের একঘেঁয়েমি কেটে যায়। আগামীতে মানসম্পন্ন পার্ক করার ইচ্ছা আছে
এদিকে শিশু পার্ক উদ্বোধন শেষে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে স্বরলিপি শিল্পী গোষ্টীর ভবন সম্প্রসারণ ও বান্দরবান প্রেসক্লাব ভবন সংষ্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নব নির্বাচিত পৌর মেয়র মো: ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited