হাটহাজারী প্রতিনিধি | ০৪:৫৬ পিএম, ২০২১-০২-১২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) পরিক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী সরকারী কলেজের ছাত্রী জবাশ্রী তালুকদার। হাটহাজারী সরকারি কলেজ বিএসসি(পাস)-২০১৭ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী জবাশ্রী তালুকদার সিজিপিএ ৩.৯০ (৪.০০ এর মধ্যে) পেয়ে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে।
উপচার্য উপহার হিসেবে আধা ভরি স্বর্ণসহ একটি ক্রেস্ট এবং সনদপত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুল মোহাম্মদকে প্রদান করেন। এ সময় কলেজের সকল শিক্ষক তাকে অভিনন্দন জানান। গতকাল বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) হাটহাজারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুল মোহম্মদ স্যার এর সাথে দেখা হলে তিনি বলেন, এই অবদানের জন্য হাটহাজারী কলেজের গৌরব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
সাবেক অধ্যক্ষ মীর কফিল উদ্দীনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন,এই সম্মাননা নতুন করে সাফল্য অর্জনে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে শক্তি জোগাবে বলেও আশা করি। আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর যে কোনো দেশে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার যোগ্যতা রাখে। তিনি ভালো ফলাফলের জন্য ছাত্রী জবাশ্রী তালুকদারকে অভিনন্দন জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited