আল মামুন | ০৭:৪১ পিএম, ২০২১-০২-০৭
খাগড়াছড়িতেও শুরু হয়েছে করোনার টিকা দেয়া। করোনার টিকা উদ্বোধনী প্রথম টিকা নিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
তৃতীয় ব্যক্তি হিসেবে নিয়েছেন খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাস। রোববার (৭ ফেরুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন দেয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এর আগে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এতে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু ও অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিশ্বের অনেক দেশ এখনো টিকা পায়নি। দেশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী টিকা আনতে সফল হয়েছেন। ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে মানুষ করোনা মুক্ত থাকবে।
প্রথম ব্যক্তি হিসেবে টিকা গ্রহণ শেষে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জেলায় আমি প্রথম টিকা নিয়েছি। এই টিকায় কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নাই। নিজেদের সুরক্ষার জন্য সবার টিকা গ্রহণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited