নিজস্ব প্রতিবেদক | ০৭:৩০ পিএম, ২০২১-০২-০৭
রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন রাঙামাটির সাংবাদিক নেতৃবৃন্দ। রোববার দুপুরে রাঙামাটি সেনারিজিয়ন মাঠে করোনা টিকা প্রদান অনুষ্ঠান শেষে রিজিয়ন কমান্ডারের সাথে সাক্ষাতে মিলিত হন নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ রিজিয়ন কমান্ডারকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এসময় সুশীল প্রসাদ চাকমা রিজিয়ন কমান্ডারকে রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সরকার সাংবাদিকদের প্রানোদনা দিয়ে যাচ্ছেন।
করোনা মহামারীর সময়ে তা লক্ষ্য করা গেছে। কিন্তু রাঙামাটিতে কতিপয় কিছু ব্যক্তির কারনে এখানকার প্রথমসারির অধিকাংশ গণমাধ্যমকর্মী বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকার পাশাপাশি সদস্যপদও পাচ্ছেনা। যার ফলে সরকারি অনুদানে সৃষ্ট রাঙামাটি প্রেসক্লাব ভবনটিতেও প্রবেশ করতে পারছেনা সাংবাদিকরা।
জবাবে, রিজিয়ন কমান্ডার বলেন, আপনাদের এই বিষয়টা যাতে সুরাহা হয়, এ ব্যাপারে কনসার্ণ অথরিটি যারা আছেন তাদেরকেও আমরা পরামর্শ দেবো, অনুরোধ করবো যাতে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে এবং আপনারাও ফলপ্রসুভাবে কাজ করতে পারেন।
এসময় রিজিয়ন কমান্ডার রাঙামাটি প্রেসক্লাবকে সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা অপারেশন উত্তরণে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করি। এখানকার শান্তিশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। আমরা অবশ্যই সকলকেই সহায়তা করবো। রিজিয়ন কমান্ডার আরও বলেন, মিডিয়া পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী।
আপনারাই জনগণের আশা আকাংখার প্রতিফলন দেবেন। বিভ্রান্তি দূর করবেন। আপনারা সকলেই ওয়ান্ডারফুল পারফরমেন্স করছেন। আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন তারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারবেন মানুষের জন্য। মানুষের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য। আমাদের তরফ থেকে সহযোগিতা করা হবে।
সাংবাদিকরা দেশের বিবেক। তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের কল্যাণে দেশের উন্নয়নের চিত্র ফুটে উঠছে। পার্বত্য চট্টগ্রামের অপারেশন উত্তরণের চলমান উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান রিজিয়ন কমান্ডার।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited