থানচি প্রতিনিধি | ০৭:২৫ পিএম, ২০২১-০২-০৭
সারাদেশের মতো বান্দরবানের থানচিতে করোনার ভ্যাকসিন গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল সোয়া ১০ টার দিকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ। তিনি টিকা গ্রহনের পর কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকেন।
শারীরিক কোন প্রতিক্রিয়া দেখা না দেয়ায় তিনি টিকা নিতে আসা সকলকে টিকা গ্রহন করার অনুরোধ জানান। একই সাথে সকল ভয় ভীতি উপেক্ষা করে সর্বসাধারণকে নির্ভয়ে টিকা গ্রহনের জন্য অনলাইনে নিবন্ধন করার পরামর্শ দেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ও থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহম্মদ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাপাতালের সিনিয়র নার্স জ্ঞানরানী তংচঙ্গা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নুরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন ও থানচি থানা কনস্টেবল বেলাল উদ্দিনসহ মোট ১০ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।
এই হাসপাতালে আজ পর্যন্ত ৮৭ জনের নিবন্ধন সম্পন্ন ব্যাক্তিদের নাম তালিকা এসেছে। বাকীদের নিবন্ধন প্রক্রিয়ায় চলমান রয়েছে। এই হাসপাতালে ৭৩ ভায়াল করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। উল্লেখ্য যে, করোনা ভ্যাকসিন এক ভায়ালে ৯ জনকে টিকা দেয়া হবে। ৩২৫ জনকে প্রথম ডোজ করোনা টিকা ভ্যাকসিন দেয়া লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বাকী গুলো দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ করা বলে ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ এই গণমধ্যম কর্মীকে জানান।
তিনি আরো জানান নিবন্ধন ছাড়া কোন ভাবেই টিকা নেওয়া যাবে না। করোনা টিকা গ্রহনের উচ্ছুক সকলকে নিবন্ধন করার আহব্বান জানান তিনি। এই হাসপাতালে সকাল ৮ টা হতে বিকাল ২.৫ টা পর্যন্ত প্রতিদিন করোনা টিকা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, করোনা এই প্রতিষেধক নিরাপদ ও কার্যকর তাই আসুন আমরা সকলেই করোনার ভ্যাকসিন গ্রহন করি, সুরক্ষিত থাকি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited