নুরুল কবির | ০৭:৪১ পিএম, ২০২০-০৯-১৬
বান্দরবানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের মধ্যে ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুুধবার সকালে বান্দরবান সদরের উজানীপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) এর অফিস প্রাঙ্গণে নিবন্ধিত শিশুদের মধ্যে এই ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রকল্পের নিবন্ধিত ৩ শত ৮জন শিশুর পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি লবন, ১ কেজি আটা, ৪টি সাবান, ৭ টি মাস্ক ও ১টি টুথ পেস্ট প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর থুইসিং প্রু লুুুবু, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি পাকসিম বিং তøুং, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প সদস্য থিমখুপ বুইতিং, সমাজকর্মী লালদতসাংসহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর নিবন্ধীত শিশু ও তাদের পরিবারের সদস্যরা।
বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) জানান,করোনা ভাইরাস শুরু হওয়ায় পর থেকে বান্দরবানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধীত শিশুদের মধ্যে এই ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে একবার করে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited