আল মামুন | ০৪:৫৫ পিএম, ২০২০-০৯-১৫
দীঘিনালায় ধর্ষণের অভিযোগে নাজমুল হাসান(২৩) নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
জানা যায়, ধর্ষিতা স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।
ঘটনা সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার ভৈরফা এলাকার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী(১২) স্কুলে আসা যাওয়ার সময় পরিচয় হয় অটলটিলা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য নাজমুল হাসানের সঙ্গে। এ সুযোগে গত সোমবার বিকাল ৬টার দিকে পার্শ্ববর্তী গাছের বাগানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা পুলিশ সদস্য নাজমুল হাসানকে আসামী করে গত সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নাম্বার ০১,তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২০ বলে জানান ওসি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited