বান্দরবান প্রতিনিধি | ১২:২৮ পিএম, ২০২১-০১-২৪
বান্দরবান পাবত্য জেলার আলীকদম উপজেলায় বন্যহাতির আক্রমনে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা যায়, আলীকদমের দুর্গম মেরাইতং পাহাড় থেকে গভীর রাতে ১০-১২ টি বন্যহাতি নেমে আসে, পরে রাত দেড়টার দিকে আলীকদম উপজেলা থেকে প্রায় ১০কিলোমিটার দূরে কোনাপাড়া এলাকায় বন্য হাতির দলটি আক্রমন চালায়।
এসময় হাতির দলের আক্রমণে নিহত হয় হুমায়ন কবির ও মনছুর আলম হাতির আক্রমণে এসময় পালাতে গিয়ে আহত হয় হাফেজ নুরুল ইসলামের ছেলে মোঃ জুবায়ের ।
এদিকে হাতির আক্রমনের সংবাদ পেয়ে রাত ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ও আহত মোঃ জুবায়কে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাকিব উদ্দীন জানান, রবিবার গভীর রাতে বাড়ির পাশ দিয়ে যাওয়া হাতির পাল বাড়িতে হামলা করতে পারে এমন ভেবে পিছু নেয় মনছুর আলম। পরে বন্যহাতির দলটিকে দেখে ভয়ে চিৎকার দেয় মনছুর আলম। এতে বন্য হাতির দলটি ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে মনছুর আলমকে পায়ের তলায় পিষ্ট করে, একই সাথে হুমায়ন কবির কে ছুঁড়ে মারলে ঘটনাস্থলে দুইজনের করুণ মৃত্যু ঘটে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited