নুরুল কবির | ০৪:৪৪ পিএম, ২০২১-০১-২১
বান্দরবানের থানচি উপজেলায় জীপ গাড়ী উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছে। বৃহষ্পতিবার (২১ জানুয়ারী) সকালে থানচি ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকো পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় আরও ৫ জন আহত হয়।
নিহতরা হলেন জেলার রুমার বাকলাই এর পিয়েল বম (২৯) চট্রগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার আশু (৫০) অজ্ঞাত একজনের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার সকালে জীপ গাড়ীতে করে বাকলাই থেকে থানচি সদরে আসার সময় ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকো পাড়ায় আসলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং অপর ৫ জন আহত হয়। আহতরা হলেন উমতন বম (৪৮) চকরিয়া এলাকার নাছির হোসেন (৩০) সাদ্দাম (চালক) (৪০) নোয়াখালীর মইনুদ্দিন (২৮) ও গোপাল গঞ্জের সাইফুল শেখ (৩০)। পরে খবর পেয়ে পুলিশ সেনা সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুউদ্দিন আনোয়ার জানান বাকলাই থেকে থানচি সদরে আসার সময় ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকো পাড়ায় ভি৭০ জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
আহত ৫ জনকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়।
থানচি উপজেলা নির্বাহী অফিসা আতাউল গণি ওসমানী বলেন, থানচি সড়ক দূর্ঘটনায় ৩ জন মারা গেছে। আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই শ্রমিক ছিল কাজের জন্য বাকলাই থেকে থানচি সদরে আসছিল।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited