কাপ্তাই প্রতিনিধি | ১২:১০ এএম, ২০২০-০৯-১৩
কাপ্তাইয়ের রাইখালী বাজারস্থ সাম্পান ঘাট এলাকায় শনিবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে বাজারের ব্যাগে করে অভিনব কায়দায় মদ পাচারের সময় চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে মো. এয়াকুব মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মিশন বিশ্বাস, উপ পরিদর্শক সাগর দে ও সহকারী পুলিশ পরিদর্শক কল্যাণ চন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে রাইখালী বাজারস্থ সাম্পান ঘাট এলাকা হতে দেশীয় তৈরী ৬ লিটার মদ সহ বখতিয়ার মিয়ার ছেলে মো. এয়াকুব মিয়াকে (৩২) আটক করা হয়। আটককৃত আসামীর বাড়ী চট্টগ্রামের বাকলিয়ার কালামিয়া বাজারের ১৯ নং ওয়ার্ডে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারের ব্যাগে ৩টি পলিথিনে মোড়ানো প্রতিটিতে ২ লিটার করে ৬ লিটার মদ পাচার কালে মো. এয়াক্বু মিয়াকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রঘোনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited