বান্দরবান প্রতিনিধি | ০১:০৫ এএম, ২০২১-০১-১০
উন্নয়নে এগিয়ে যাচ্ছে তিন পার্বত্য জেলা, আরো উন্নয়ন কাজ পাহাড়ে অব্যাহত থাকবে আর এর ফলে পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (৮ জানুয়ারী) সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে বিভিন্নœ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় যেসকল উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে এবং এই উন্নয়ন প্রকল্পের সুবিধা ভোগ করবে পার্বত্যবাসী।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মার্মা, সদস্য মংয়েনু মার্মাসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও রাজবলিা ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর ও ৯টি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited