থানচি প্রতিনিধি | ০৬:৩৬ পিএম, ২০২১-০১-০৪
বান্দরবানে থানচি সদর হতে ছাংদাক পাড়া যাওয়ার রাস্তায় উপর একটি জনগুরুত্বপূর্ণ এক সাথে ২টি কালভার্ট সেতুটি গত এক বছরের ৩বার ফাঁটল হয়ে গত তিন মাস ধরে মেরামত বা সংস্কারের সংশ্লিষ্টরা নিরব ভূমিকা পালন করছেন। উপজেলার অভ্যন্তরীনভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়া যানচলাচলে বিঘ্ন ধরার জুমের ফসল ,কাঁচা মালামাল,ফলজ্য বনজ্য দ্রব্যাদি পরিবহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।
উপজেলা সদর হতে দেড় কিলোমিটার দূরত্বে ছাংদাক পাড়া যাওয়ার রাস্তা উপর কয়েকটি কালভার্ট সেতুতে নির্মানের সময় স্থানীয় বালির পাথর ব্যবহারের কারনে গত এক বছরে ৩বার বিশাল গর্ত ও ফাঁটল ধরেছে । এ রাস্তায় এবং কালভার্ট সেতু দিয়ে জিনিংঅংপাড়া,শাহজাহান পাড়া, তংক্ষ্যং পাড়া, হাবরু হেডম্যান পাড়া, ছাংদাক পাড়াসহ অর্ধশতাধিক পাড়াবাসী যাতায়াত করেন। কালভার্ট সেতুটি জনগুরুত্বপূর্ণ হওয়াই দৈনিক ৫ শতাধিক জনসাধারন ও জুমিয়াদের জুম ও ফলজ্য বনজ্য বাগানের উদ্পাদিত ফসল পরিবহনের সুযোগ না থাকায় জুম ও ফলজ্য বনজ্য বাগানে উৎপাদিত ফসল আম, কাজুবাদাম, মার্ফা, আদা, হলুদ, কলা ইত্যাদি বাজারজাত করতে না পাড়ায় ঐ সব উৎপাদিত ফসল গুলি পঁচন ধরেছে । অপরদিকে উপজেলা সদর হতে অভ্যন্তরীন যোগাযোগে জনদুর্ভোগে পৌহাইতে হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ভারী যানবহন চলাচল কারনে কালভার্ট সেতুটি ভেঙ্গেঁ পড়েছে । কিন্তু সংস্কারের জন্য অনেকবার বলা হলেও সংশ্লিষ্ঠরা আমাদের কথা কেউ কর্নপাত করেন না । সদর ইউপি মহিলা সদস্যা ডলিচিং মারমা বলেন,গত ২০১৯ সালে কয়েকটি সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রথম ফাঁটল ধরা সময়ের আমি উপজেলা নির্বাহী অফিসারের আদেশে সংস্কার করা হয়েছিল। ফের তৃতীয় দফা ফাঁটল ধরলে ঠিকাদারী প্রতিষ্ঠানে মালিক প্রভাবশালী হওয়া আমরা ভয় পাই। পথচারী চামলো বলেন, আমাদের কৃষি খাতে উৎপাদিত ফসল এই সেতুটি কারনে পঁচন ধরেছে অভ্যন্তরীণ যোগাযোগ এমন নাজুক অবস্থা রেখেছে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি ।
থানচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও)এর সূত্রে জানা যায়, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে অর্থায়নের উপজেলা সদর হতে ছাংদাক পাড়া যাওয়ার রাস্তার উপর গত কয়েক বছর মধ্যে ৩টি কালভার্ট সেতু নির্মান করা হয়েছে । প্রতিটিতে ২৭ লক্ষ টাকা করে মোট ৮১ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে । নির্মানের অক্রুটিপূর্ণভাবে শতভাগ বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ঠ অধিদপ্তরে বার্ষিক প্রতিবেদন দাখিল করা হয়েছে। যে কালভার্ট সেতুটি ফাঁটল ধরেছে সেটি জনসংহতি সমিটি প্রভাবশালী নেতা ও যুব সমিতি সভাপতি নুমংপ্রু মারমা(টাইগার) ঠিকাদারকে বাস্তবায়নে কার্যাদেশ দেয়া হয়েছিল ।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, ঔ ঠিকাদার একাধারে ২০১৯-২০ সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের প্রায় কোটি টাকা উপরে ছাংদাক পাড়া বৌদ্ধ বিহার ভবন নির্মান, বিদ্যামনি পাড়া গীর্জা ভবন নির্মান , থানচি রেষ্ট হাউজ হতে বাজার পর্যন্ত রাস্তা নির্মানসহ বহু নির্মান কাজের স্থানীয় বালির পাথর, পুরোনো রড,সিমেন্ট ব্যবহার করেই যাচ্ছে । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা সুশীল সমাজের কয়েকজন জানান, পরিকল্পিতভাবে ঔ সিন্ডিকেট ঠিকাদার সংস্থা বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন সাফল্য অর্জনকে সংকটে ফেলার চেষ্টা করে যাচ্ছে বলে অভিমত ব্যাক্ত করেন ।
যোগাযোগ করা হলে পিআইও মোঃ তারিকুল ইসলাম, মুঠোফোনে বলেন, ঔ কালভার্ট সেতুটিতে কয়েকবার ফাঁটল ধরা সম্বন্দে আমি অবগত নয়,সাংবাদিক সাহেব অবগত করছেন আমি শুনেছি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited