নিজস্ব প্রতিবেদক | ০৩:২৯ পিএম, ২০২০-১২-২৮
বান্দরবানের কে এস প্রু মার্কেটের ভয়ানক অগ্নিকান্ডে তিলে তিলে গড়া স্বপ্ন যেন নিমিষেই ধুলিসাৎ আবুল হাশেমের। শীতের সকালের আকস্মিক আগুনের ছৌবল কারো প্রাণ কেড়ে না নিলেও কেড়ে নিয়েছে অনেকের শেষ সম্বল। এমনই একজন বান্দরবানের কে এস প্রু মার্কেটের ধুলিসাৎ হয়ে যাওয়া ”মিউজিক টোন এন্ড ইলেকট্রনিক্স” এর মালিক আবুল হাশেম।
গত ২৪শে ডিসেম্বর সকাল ৭টার আগুনে একেবারে নিঃস্ব হয়ে এখন পাগলপ্রায় ব্যবসায়ি আবুল হাশেম। ঋণের টাকায় তীলে তীলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে সম্পূর্ন ছাই হয়ে গেছে। বাঁচানো যায়নি কোনো কিছুই।
অশ্রুসিক্ত নয়নে আবুল হাশেম জানান, ব্যাংক থেকে লোন নিয়ে আমি আমার ব্যবসাটি তিলে তিলে গড়েছি। হঠাৎ করে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ড আমার শেষ সম্বল টাও কেড়ে নিয়েছে। আগুনে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এখনো অনেকগুলো কিস্তি এখনো বকেয়া রয়ে গেছে। ছেলেদের মুখে দু’বেলা আহার জোটানো যেখানে বড় দায়। তার উপর কিস্তি শোধের জন্য ব্যাংকের চাপ! তিনি আরও জানান,ব্যাংক যদি মানবিক দৃষ্টিকোন থেকে কিস্তি মওকুপ করে এই লক্ষে বিষয়টি বান্দরবান সদর থানায় জিডি করেছি। যার জিডি নং ৯৭৯।
উল্লেখ্য, বৃহষ্পতিবার (২৪ডিসেম্বর) সকাল ৭টার সময় ব্যাটারী দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে বান্দরবানের কে এস প্রু মার্কেটের প্রায় ১২টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited