কাউখালীতে চোলাই মদসহ আটক-১


এম এইচ ইকবাল    |    ০৪:২০ পিএম, ২০২০-১২-২৭

কাউখালীতে চোলাই মদসহ আটক-১

রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান চেকপোস্টে ১৩ লিটার মদসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার ২৭ ডিসেম্বর কাউখালী থানার অন্তর্ভুক্ত রাবার বাগান চেকপোস্টে রাঙামাটি হতে চট্টগ্রামগামী (চট্টগ্রাম-থ, ১২-৫৪৫১) সিএনজির পিছনের অংশে তল্লাশি করে ১৩ লিটার চোলাই মদসহ আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩৯০০ টাকা। আটক নিচাই মারমা (৪৭) রাঙ্গাপানি আনসার ক্যাম্প এলাকার নিলা অং মারমার ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।