নিজস্ব প্রতিবেদক | ১১:৫৪ পিএম, ২০২০-১২-২৬
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ৪ নং কলমপতি ইউপি'র তারাবুনিয়া ইটের ভাটায় মহিলা শ্রমিককে জিম্মি করে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
১৭ দিন যাবত ৪ শ্রমিককে জিম্মি করে ৭০ হাজার টাকা গ্রহণ এবং ১ মাস যাবত বিনা পারিশ্রমিকে ইটের ভাটায় কাজ করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে কেএমবি ইটের ভাটার ফারুক কোম্পানির স্বত্বাধিকারী মোঃ ফারুক (২৮) এর বিরুদ্ধে।
২৬ শে ডিসেম্বর ( শনিবার) রাত সাড়ে ৮টার সময় উক্ত স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পের এসআই (সশস্ত্র) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ৪ শ্রমিককে উদ্ধার করা হয়। তারাবুনিয়া কেএমবি ইটের ভাটার ফারুক কোম্পানির স্বত্বাধিকারী মোঃ ফারুক (২৮) চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের বগাবিলের বাসিন্দা মোঃ সামশু মিয়ার ছেলে।
গত ২৪শে ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় তারাবুনিয়া কেএমবি ইটের ভাটার শ্রমিক মুক্তা বেগম জানান তাকে জোর করে শারীরিক নির্যাতন করেন।
মুক্তা বেগম আরো জানান, ১ মাস যাবত বিনা পারিশ্রমিকে ৪ শ্রমিককে জোরপূর্বক ইটের ভাটার কাজ করিয়ে নিয়েছে এবং সবাইকে জিম্মি করে রাত হলে সিকল দিয়ে বেঁধে রাখে মালিক। এইভাবে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় শ্রমিকরা। ইট ভাটার শ্রমিকরা হলেন, ০১. মোঃ ফরহাদ (১৬) পিতাঃ মোঃ হারুন, ০২. মোছাঃ মুক্তা বেগম (৩৭) পিতাঃ মৃত মোঃ দুলাল, ০৩. মোঃ জাহাঙ্গীর আলম(১৮) পিতাঃ মৃত মোঃ মালেক, ০৪. মোঃ জাহিদ (২৮) পিতাঃ আবুল কালাম। তারা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউপি, ৮ নং ওয়ার্ডের চরপোরাগাছার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায় বর্ণিত শ্রমিকরা বর্তমানে কাউখালী থানা হেফাজতে রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited