বান্দরবান প্রতিনিধি | ০২:৩০ পিএম, ২০২০-১২-২২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সড়কের ১১ বিজিবি সংলগ্ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালের বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। যার কারণে, বৃহত্তর গর্জনিয়া- রামুসহ নাইক্ষ্যংছড়ি সড়ক একেবারে বিছিন্ন হয়ে পড়েছে। এতে ওই এলাকার লাখও মানুষসহ ১১ বিজিবি চরম দূর্ভোগে রয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৫ টায় ১১বিজিবি নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। বিজিবির চেক পোষ্টের নির্দেশনা অমান্য করে গর্জনিয়া বাজারের আবু সুফিয়ান নামক এক ব্যবসায়ীর মুদি দোকানের বিভিন্ন মালামাল বোঝায় ট্রাকটি খালে পড়ে গেলেও এ ঘটনায় ঘটেছেন।
এতে কেউ হতাহত হয়নি। দূর্ঘনার পর পর গাড়ি চালকসহ অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় মিলেনি। স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত ওই বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানেনি ওই ব্যবসায়ী আবু সুফিয়ান, যার কারণে এত বড় দূর্ঘটনার সৃষ্টি হয়েছে।
সচেতন মহল অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে আসা গর্জনিয়ার বাজার মুদির দোকান ব্যবসায়ী আবু সুফিয়ানের পন্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই চুরি করে ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে। এতে আগে থেকে নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইন নোমান জানান, বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের এই জোড়াতালীর বেইলী ব্রীজটি ৩য় বারের মত দূর্ঘটনায় পড়লো। এটি সংস্কারে এর আগেও তিনি যতাযত কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলে জানান তিনি। দ্রুত এই ব্রীজটি পূর্ণ নির্মান বা সংস্কারের জন্য রামু ককসবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরোওয়ার কমল ও প্রার্বত্য মন্ত্রী বীর বাহারদুরের হস্তক্ষেপ কামানা করেন চেয়ারম্যান নোমান। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি রামুর অধীনে হওয়ায় তার কিছুর নাই বলে জানান।
পরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী অধিনায়ক জাহিদ জানান, তারা সড়ক ও জনপদ বিভাগ বান্দরবানের সাথে যোগাযোগ করে, ব্রীজটি দ্রুত মেরামত করতে জানিয়েছেন। বর্তমানে তাদের সিমান্তে যাতায়ত খুবই কষ্ট হচ্ছে বলেও দাবী করেন তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited