নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি, বাঘাইছড়িতে ৯ ব্যবসায়ীকে জরিমানা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৪:৫৯ পিএম, ২০২৬-১১-২৫

নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি, বাঘাইছড়িতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বাঘাইছড়ি থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন দোকানে এলপিজি সিলিন্ডারের বিক্রয়মূল্য এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট ৯ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। তাঁদের কাছ থেকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।