রাঙামাটিতে অতিরিক্ত আইজিপির সফর, আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন


আলমগীর মানিক    |    ০৭:১৭ পিএম, ২০২৬-১০-২২

রাঙামাটিতে অতিরিক্ত আইজিপির সফর, আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন

রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সর্দার নুরুল আমিন, বিপিএম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) তিনি রাঙামাটি পার্বত্য জেলা সফরে এসে এসব স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল আসিফ ইমামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সফরকালে অতিরিক্ত আইজিপির আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শনের মধ্য দিয়ে জেলা পুলিশের সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কার্যক্রম পরিদর্শন করা হয়।