আজগর আলী খান | ০৩:৩৩ পিএম, ২০২৬-১০-২২
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটির শিল্প তথা তাঁতশিল্প প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন পাহাড়ি ও বাঙালি প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের (৩৮ বীর) সার্বিক ব্যবস্থাপনায় গত ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে কাঁকড়াছড়ি, ধলিয়াপাড়া, চম্পাতলী, নোয়াপাড়া, ছাগলখাইয়াপাড়া, কুদুমছড়াপাড়া, রমতিয়াপাড়াসহ বাঙ্গালহালিয়ার বিভিন্ন এলাকার ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষক মিলন চৌধুরীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদের তাঁতশিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এর মধ্যে ছিল আধুনিক তাঁতযন্ত্রের ব্যবহার, সুতার মান নির্ধারণ, ববিন ও নলি তৈরি, আকর্ষণীয় নকশা প্রণয়ন, কাপড় বুনন এবং তাঁতযন্ত্রের সঠিক রক্ষণাবেক্ষণ। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে সফল প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কুটিরশিল্প পাহাড়ি জনপদের সমৃদ্ধ ঐতিহ্যের একটি অংশ। এ শিল্পের প্রসার ঘটাতে পারলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীরা ও তরুণসমাজ ঘরে বসেই উৎপাদনমূলক কাজে যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান, কার্বারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক মিলন চৌধুরী এবং সেনা ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা জানান, তাঁতশিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তাঁরা নতুন দক্ষতা অর্জন করেছেন। এ দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশাবাদী।
প্রশিক্ষণস্থলে যাতায়াতের সুবিধাসহ এমন উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
স্থানীয়দের মতে, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে পাহাড়ি জনপদের ঐতিহ্যবাহী কুটিরশিল্পের বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited