তবলছড়ি বাজারে ‘কাপড়ওয়ালা’ শপিং স্টোরের উদ্বোধন


নাজিম আল হাসান    |    ১১:৪৪ পিএম, ২০২৬-০৯-২৫

তবলছড়ি বাজারে ‘কাপড়ওয়ালা’ শপিং স্টোরের উদ্বোধন

রাঙামাটি পৌর এলাকার তবলছড়ি বাজারের মাঝের গলিতে নতুন শপিং স্টোর ‘কাপড়ওয়ালা’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় তবলছড়ি বাজারের মাঝের গলিতে আনুষ্ঠানিকভাবে শপিং স্টোরটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কাপড়ওয়ালা’ শপিং স্টোরের স্বত্বাধিকারী রাখেল দাশ, মোহাম্মদ হোসেন, অপু দে, বিশিষ্ট ব্যবসায়ী মো. নোমান, মো. ইব্রাহিমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এ শপিং স্টোরে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের এক্সপোর্ট পোশাক, গার্মেন্টস সামগ্রী, শিশুদের বিভিন্ন পোশাকসহ নারী-পুরুষের নানা ধরনের কাপড় পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্যোক্তারা জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পোশাক ও কাপড় সরবরাহের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার চেষ্টা থাকবে ‘কাপড়ওয়ালা’তে।

উদ্বোধন উপলক্ষে দোকানে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।