মেহেদী হাসান | ১২:৫১ এএম, ২০২৬-০৯-২৪
রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি এসপি কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তি ও সিএনজি অটোরিকশার চালকের পরিচয়সহ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ কারণে ঘটনার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সংবাদ প্রকাশ করা হয়।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় সূত্রে নিহত ব্যক্তি ও চালকের পরিচয়সহ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহত মো. হান্নান মোল্লা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এরাবুনিয়া এলাকার বাসিন্দা।
তিনি মৃত হতিকার মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এসপি কার্যালয় সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন হান্নান মোল্লা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশার চালক মো. শহিদুল ইসলামকে আটক করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।
আটক শহিদুল ইসলাম রাঙামাটি শহরের ২ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম গোলাপ মিয়া।
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
সিএসডি টাইমস ২৪ ডটকমের পাঠকদের জানানো যাচ্ছে, দুর্ঘটনার পরপর প্রকাশিত প্রাথমিক সংবাদে যেসব তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, পরবর্তীতে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে সেগুলো সংযোজন করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ায় চর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ স...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ান...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা শিক্ষা অফিসের সীমানা দেয়ালে অশ্লীল ও কুরুচিপূর্ণ একটি লেখা ঘিরে তৈরি হয়েছে অস্বস্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited