অহিদুল ইসলাম অভি | ১১:০৭ পিএম, ২০২৬-০৯-২৩
তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামাটিতে তরুণ সামাজিক সংগঠন ‘আলোর ফুল’-এর ছাত্র উপকমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অনুমোদিত কমিটিতে মোঃ বাহাদুর শাহকে আহ্বায়ক, মোঃ শরিফ, বিনু চাকমা, হৃদয় হাসান, উছুই মং মারমা ও নাইমুল ইসলাম রিয়াদকে যুগ্ম আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সিয়ামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কমিটিতে আরও ১১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তরুণ শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ছাত্র উপকমিটি গঠন করা হয়েছে।
রাঙামাটির তরুণদের নিয়ে গড়ে ওঠা ‘আলোর ফুল’ দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং, গণশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
নতুন ছাত্র উপকমিটির মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং ভবিষ্যতে সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ায় চর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ স...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ান...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা শিক্ষা অফিসের সীমানা দেয়ালে অশ্লীল ও কুরুচিপূর্ণ একটি লেখা ঘিরে তৈরি হয়েছে অস্বস্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited