আলমগীর মানিক | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৯-২৩
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ জমজমাট ফাইনালকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুরো আয়োজনের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।
প্রতিযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করে।
নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
খেলাধুলার এই মিলনমেলায় তরুণদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যেও গড়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর সেতুবন্ধন।
বালক বিভাগের ফাইনালে কাউখালী বালক দল ও জুরাছড়ি বালক দল মুখোমুখি হয়।
রুদ্ধশ্বাস লড়াই শেষে জুরাছড়ি বালক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কাউখালী বালক দল রানার্সআপ হয়।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে কাউখালী বালিকা দল ও জুরাছড়ি বালিকা দল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে জুরাছড়ি বালিকা দল চ্যাম্পিয়ন হয় এবং কাউখালী বালিকা দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক, সুস্থ ও সুন্দর জীবনধারায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যবোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) হাসান রাশেদ পরাগ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এইচ. এম. মাহমুদসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলাধুলায় ঐক্য গড়ি, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ি এই বার্তাকে ধারণ করেই সফলভাবে শেষ হয় রাঙামাটি পার্বত্য জেলার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য আয়োজন।
বিলাইছড়ি প্রতিনিধি : দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী...বিস্তারিত
আলমগীর মানিক : মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়কে সামনে রেখে রাঙাম...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ান...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা শিক্ষা অফিসের সীমানা দেয়ালে অশ্লীল ও কুরুচিপূর্ণ একটি লেখা ঘিরে তৈরি হয়েছে অস্বস্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান শহরকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে সংসদ সদস্য মাধবী মার্মার প্রতিনিধি হিসেবে দা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited