আজগর আলী খান | ১০:৩০ পিএম, ২০২৬-০৯-১৮
রাঙামাটির রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক পরিচিতি অর্জন করেছেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার প্রতি আন্তরিক মনোযোগ এবং দ্রুত সমাধানের উদ্যোগের কারণে স্থানীয়দের অনেকেই তাঁকে জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের সংকটকালীন সময়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ত থাকার পাশাপাশি সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শন করছেন।
এসব পরিদর্শনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা, কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রেখেছেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও তাঁকে সক্রিয় দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা তাঁর প্রশাসনিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক বলে অনেকে মনে করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইউএনও ইউছুপ হাসান একজন সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা।
তাঁদের মতে, তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে উদ্যোগ নেন। এ কারণেই রাজস্থলীর মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
উপজেলার সচেতন মহলের মতে, জনমুখী ও দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্ব স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইউছুপ হাসান একই নিষ্ঠা ও সততার সঙ্গে উপজেলাবাসীর কল্যাণে কাজ চালিয়ে যাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান বলেন, “আমি সরকারের দেওয়া দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করি।
উপজেলাবাসীর সেবা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। আমার অফিসের দরজা সবসময় জনগণের জন্য উন্মুক্ত।
যে কেউ যেকোনো সময় প্রয়োজন নিয়ে আমার কাছে আসতে পারেন। মানুষের কল্যাণে কাজ করতে আমি বদ্ধপরিকর।”
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান কর্মদক্ষতা, সততা, নিষ্ঠ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিশুদের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাঙামাটির কাপ্তাই উপজেল...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে ত...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের ২৯ বীরের উদ্যোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited