আলমগীর মানিক | ০৮:১১ পিএম, ২০২৬-০৯-১০
রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে পরিচালিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী, চোর, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন ভেদভেদী সিএনবি কোয়ার্টার এলাকার বাসিন্দা মো. আরিফ (২৮) এবং টিভি সেন্টার রূপনগর এলাকার বাসিন্দা মো. হোসেন (৪৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা নং-৫, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১৪২, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।
একই অভিযানে চুরি সংঘটনের অভিযোগে নুর ইসলাম (৩৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
তার স্থায়ী বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুর (রসুলপুর) এলাকায় হলেও বর্তমানে তিনি রাঙামাটি পৌরসভার টিভি সেন্টার রূপনগর এলাকায় বসবাস করছিলেন।
মাদকবিরোধী অভিযানে ভেদভেদী এলাকার আনসার ক্যাম্পের নিচে বসবাসকারী মো. শাহিন (৩০)-কে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়। তার স্থায়ী বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামে।
এছাড়া মাদক সেবনের অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানপুর এলাকার বাসিন্দা মো. জাহিদুল আলম ওরফে জাহিদ (৫৫) এবং বর্তমানে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা কবিতা জাহান (২৫)।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে রাঙামাটি...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে পর...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ...বিস্তারিত
আলমগীর মানিক : নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ১৩টি মামলার আসামি কাজী আশর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য মনোনীত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited