আল-হোসাইনী ফাউন্ডেশনের উদ্যোগে মিয়াজি পাহাড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত


মনির হোসেন    |    ১২:১১ পিএম, ২০২৬-০৯-০৫

আল-হোসাইনী ফাউন্ডেশনের উদ্যোগে মিয়াজি পাহাড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাঙামাটির তবলছড়ির মিয়াজি পাহাড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে আজিমুশশান মিলাদ মাহফিল।
শুক্রবার রাতে বাদে এশা আল-হোসাইনী ফাউন্ডেশনের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মহাসচিব ও বনরূপা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন আল-কাদেরী সাহেব।
এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব ও বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল-কাদেরী সাহেব।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়ার ইসলামপুর বাছুর মোহাম্মদ বারী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিকান্দার হোসাইন কাদেরী সাহেব।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বর্ণটিলা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ তানজিলুর রহমান সাহেব।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা সেলিম উদ্দিন আল-কাদেরী সাহেব। সঞ্চালনায় ছিলেন হযরত মাওলানা রায়হান উদ্দিন কাদেরী সাহেব।
এসময় আল-হোসাইনী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সদস্যরা মাহফিলের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।
মাহফিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
মাহফিল শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবরক বিতরণ করা হয়।