রাজস্থলীতে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ


আজগর আলী খান    |    ০৫:৪২ পিএম, ২০২৬-০৯-০২

রাজস্থলীতে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে  বিতরণ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম সবুজয়ানের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতায় ব্যক্তি পর্যায়ে দীর্ঘ মেয়াদী বনজ চারা, স্বপ্লমেয়াদী ফলজ চারা এবং ফলদ ও ঔষধী চারা স্থানীয় দের মাঝে ১৮ হাজার ৬০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছে কাপ্তাই পাল্প উড বাগান বনবিভাগের আওতায় রাজস্থলী হ্নারা, ধনুছড়ি রেন্জ।

বুধবার (২সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় রাজস্থলী রেঞ্জের বন বিভাগের কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো, সাজ্জাদুজ্জামান। একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেন্জে৫০০০ টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়। 

এ সময় ২৯৯ সংসদীয় আসনের সদস্য দীপেন দেওয়ান এর প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, রেন্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিতরন করা গাছের চারার মধ্যে রয়েছে , বেল, মেহগনি, আমলকী, শুপারী, নারিকেল, তেতুল, লোহা কাঠ, গর্জন, দেবদারু প্রভৃতি।

চারা বিতরণ শেষে ডি এফ ও বলেন, জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়েছে।প্রধান মন্ত্রীর এজেন্ডা বাস্তবায়নে এ উদ্যােগ গ্রহন করা হয়েছে। 

ছবি ক্যাপসন,, রাজস্থলীতে বন বিভাগের উদ্যােগে স্থানীয়দের মাঝে চারা বিতরণ করছেন ডি এফও সাজ্জাদুজ্জামান ও নির্বাহী অফিসার ইউছুপ হাসান।।