নাজিম আল হাসান | ০১:৩৮ পিএম, ২০২৬-০৮-২৯
রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাঙামাটি শহরের দোয়েল চত্বর এলাকায় লিগ্যাল সার্ভিস বিগ্যাল সার্ভিং-এর কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আশেকানে মাইজভান্ডারি (কঃ) এসোসিয়েশন, রিজার্ভ বাজার ইউনিট, রাঙামাটি পার্বত্য জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশেকানে মাইজভান্ডারির আহ্বায়ক মোহাম্মদ রহমতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট জামাল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন রানা সোহেল, আশেকানে মাইজভান্ডারি (কঃ) এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ মুনির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited