রাঙামাটির বনরূপায় ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


আলমগীর মানিক    |    ০৪:১০ পিএম, ২০২৬-০৮-২২

রাঙামাটির বনরূপায় ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আলমগীর মানিক

রাঙামাটির বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বনরুপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; মো. পারভেজ মোশারফ (২৪), পিতা মো. আব্দুর রহমান, স্থায়ী ঠিকানা পূর্ব জালালাবাদ, লংগদু, রাঙামাটি; বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনী, কোতয়ালী, রাঙামাটিতে বসবাস করেন। অপরজন মো. আবু সাঈদ (৬৬), পিতা মৃত মছরব আলী, স্থায়ী ঠিকানা চাঁনপুর, তাহিরপুর, সুনামগঞ্জ; বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনী, কোতয়ালী, রাঙামাটিতে বসবাস করেন।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।