নিজস্ব প্রতিবেদক | ১০:০০ এএম, ২০২৬-০৮-২০
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন আপস্ট্রিম জেটিঘাটের ইজারার দরপত্র জমা দিতে গিয়ে এক ঠিকাদার ও তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের মারধর করে দরপত্রের শিডিউল, তিনটি প্রে-অর্ডার ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয়ের সামনে টেন্ডার বক্সে দরপত্র জমা দেওয়ার ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ঘটনায় ফয়সাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ওমর ফারুক আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে কাপ্তাই নতুন বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী ঠিকাদার মো. ওমর ফারুকের অভিযোগ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের আপস্ট্রিম জেটিঘাট ইজারার জন্য নির্ধারিত ৩০ লাখ টাকার দরপত্র জমা দিতে তিনি ও তাঁর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কার্যালয়ে যাচ্ছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।
তিনি অভিযোগ করেন, সকাল ১১টার দিকে তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁদের ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের মারধর করে দরপত্রের শিডিউল, তিনটি প্রে-অর্ডার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ওমর ফারুক বলেন, “নিয়ম অনুযায়ী আমরা দরপত্র জমা দিতে গিয়েছিলাম। টেন্ডার বক্সে জমা দেওয়ার আগমুহূর্তে আমাদের ওপর হামলা করে দরপত্র ও প্রে-অর্ডার ছিনিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি হতাশ। আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেব। একই সঙ্গে দরপত্র স্থগিত করে ইজিপির মাধ্যমে পুনঃদরপত্র আহ্বানের দাবি জানাব।”
তবে হামলার অভিযোগের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঘটনা ঘটার বিষয়টি অস্বীকার করেছে সংশ্লিষ্ট্যরা। খোঁজ নিয়ে জানাগেছে, কাপ্তাইয়ে কর্মরত বিভিন্ন সংস্থার মাঠ কর্মীরাও বিষয়টি অবগত হয়েছেন এবং তারাও সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা। আমার কাছে কেউ লিখিত অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেন্ডার আহ্বানকারী কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপ-ব্যবস্থাপক (যান্ত্রিক ও সংরক্ষণ) প্রকৌশলী মো. সাইফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট্যরা বলছেন, এটি প্রথম নয়, একই জেটিঘাটের দরপত্রকে কেন্দ্র করে এর আগেও দরপত্র জমা দিতে বাধা ও শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগকারী পক্ষের ভাষ্য অনুযায়ী, গত ২১ জুন কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের আপস্ট্রিম জেটিঘাটের ইজারাসংক্রান্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল দুপুর ১২টা ১৫ মিনিট এবং দরপত্র খোলার সময় নির্ধারিত ছিল দুপুর ১২টা ৩০ মিনিট। ওই সময় একই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মুজাফ্ফর হোসেন দরপত্র জমা দিতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁকে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ডেপুটি ম্যানেজারের কার্যালয়ে পৌঁছালে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে দরপত্র জমা দিতে বাধা দেন। একপর্যায়ে তাঁকে একটি কক্ষে আটকে রেখে টেন্ডার শিডিউল ছিঁড়ে ফেলা হয় এবং তাঁর প্রে-অর্ডারও ফেরত দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে ওই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর আগের দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। সেই পুনঃদরপত্রের ড্রপিংয়ের নির্ধারিত দিন ছিল ১৯ আগস্ট। কিন্তু এবারও দরপত্র জমা দিতে গিয়ে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হামলা, মারধর ও একাধিক শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন।
এদিকে, আপস্ট্রিম জেটিঘাট ইজারার জন্য প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।
ঘটনাটি নিয়ে ভুক্তভোগী ঠিকাদার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
নাজিম আল হাসান : রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন আপস্ট্রিম জেটিঘাটের ...বিস্তারিত
আলমগীর মানিক : মাদকমুক্ত রাঙামাটি গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে রাঙামাটি ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অভিযান চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার কর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের পক...বিস্তারিত
আজগর আলী খান : পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited