কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার


আলমগীর মানিক    |    ১২:২৪ এএম, ২০২৬-০৮-১৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তার ওপর তল্লাশি চালানো হয়। এ সময় ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পাল (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রদীপ পাল চট্টগ্রামের রাউজান উপজেলার কুলালপাড়া, কেউটিয়া, নাতোয়ান বাগিছা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে তাকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।