আলমগীর মানিক | ১০:৩৯ পিএম, ২০২৬-০২-২২
ঢাকা, (২২ ফেব্রুয়ারি): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।
এ লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
রবিবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “আমি তিন পার্বত্য জেলার অধিপতি নই, বরং একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই।
” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পিছিয়ে রাখা হবে না। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সমান সুযোগ সৃষ্টি করা হবে।
পাহাড়ি অঞ্চলের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন।
পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, “আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি।
তাঁর সুযোগ্য নেতৃত্বে তিন পার্বত্য জেলার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে বলে আমরা আশাবাদী।
” তিনি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited