নিজস্ব প্রতিবেদক | ০৮:২৪ পিএম, ২০২৫-১২-০৫
বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে কেন্দ্র করে দলটির ভেতরে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে।
কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় কমিটি পুনর্গঠনের দাবিতে স্থানীয় নেতারা সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দিয়েছে।
এতে জেলার সংগঠনটিতে তীব্র বিভেদ ও অস্থিরতা দেখা দিয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল অভিযোগ করেন—
“টাকার বিনিময়ে এই আহবায়ক কমিটি দেওয়া হয়েছে।
এই কমিটি সংশোধন না হলে আমরা সবাই পদত্যাগ করতে বাধ্য হবো।”
এসময় উপস্থিত ছিলেন—
প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল,
যুগ্ম সমন্বয়কারী তপন মারমা,
যুগ্ম সমন্বয়কারী খালেদ মোশাররফ হোসেন মাসুদ,
আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা মাসুদ,
যুগ্ম সদস্য সচিব লিটন কান্তি পাল,
যুবশক্তির আহবায়ক সাদ্দাম হোসেন,
যুবশক্তির যুগ্ম সদস্য সচিব জোবায়ের হোসেন ইমরান,
যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন (দপ্তর),
যুবশক্তির মুখপাত্র ইয়াসিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
যুগ্ম সমন্বয়কারী তপন মারমা বলেন—
“নতুন আহবায়ক ও সদস্য সচিব এনসিপির কোনো সভা–সমাবেশে দেখা যায় না।
যাদের মাঠে পাওয়া যায় না, তাদের দিয়ে কমিটির নেতৃত্ব কিভাবে সম্ভব? ত্যাগী নেতাকর্মীরা এতে ক্ষুব্ধ ও হতাশ।”
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক সম্প্রতি লামার ফাইতং এলাকায় অবৈধ ইটভাটায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলার আসামি হয়েছেন।
এমন পরিস্থিতিতে একই ব্যক্তি আবার বান্দরবান জেলা কমিটির সদস্য সচিব হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অনেকেই বলছেন—একজন ব্যক্তি দুইটি গুরুত্বপূর্ণ পদে থাকাটা সংগঠনের নীতি–বিরোধী।
গত ৪ ডিসেম্বর মং সা প্রু চৌধুরীকে আহবায়ক ও এরফানুল হককে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য এনসিপির বান্দরবান জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
এর পর থেকেই স্থানীয় পর্যায়ে অসন্তোষ ও তীব্র অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়।
স্থানীয় নেতারা দ্রুত কমিটি সংশোধনের দাবি জানিয়ে বলেছেন—
দাবি মানা না হলে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করবেন
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited