অহিদুল ইসলাম অভি | ০৩:৪৪ পিএম, ২০২৫-১০-২৭
খাগড়াছড়ির বর্মাছড়ি এলাকায় বৌদ্ধ ধর্মীয় গুরুদের অস্ত্রের মুখে জিম্মি করে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত সৃষ্টির মাধ্যমে জাতিগত উত্তেজনা ছড়ানোর অভিযোগে সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক পিপল’স ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্রসংসদ (CHTSF)।
সংগঠনটি সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি নির্দিষ্ট গোষ্ঠী ধারাবাহিকভাবে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
দেশের সচেতন নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সতর্ক ভূমিকার কারণে তাদের বহু ষড়যন্ত্র ব্যর্থ হলেও সম্প্রতি ইউপিডিএফ নতুন কৌশলে ধর্মীয় ব্যক্তিত্বদের জিম্মি করে জাতিগত সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অতীতে এই সন্ত্রাসী গোষ্ঠী নারী, শিশু ও শিক্ষার্থীদের জিম্মি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল।
এবার তারা বৌদ্ধ ধর্মীয় গুরুরা অস্ত্রের মুখে জিম্মি করে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত সৃষ্টি করার মাধ্যমে জাতিগত দাঙ্গা উসকে দেওয়ার নোংরা প্রচেষ্টা চালাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্রসংসদ এই কর্মকাণ্ডকে অমানবিক ও জঘন্য ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
সংগঠনটি সরকারের প্রতি চার দফা দাবি জানিয়েছে—
১. গত সরকারের আমলে অপসারিত ২৪২টি সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে।
২. পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়াতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৪. বাঙালি, চাকমা, মারমা, চাক, লুসাই, খিয়াংসহ পার্বত্য অঞ্চলের ১৪টি জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক বলেন,
“দেশ, মা, মাটি, পাহাড় ও মানুষের নিরাপত্তার প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম ছাত্রসংসদ আপোষহীন। আমরা সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামে সব ষড়যন্ত্র প্রতিহত করব।”
বিবৃতিতে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে, সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited