অহিদুল ইসলাম অভি | ০১:০২ এএম, ২০২৫-১০-১৮
রাঙামাটির স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলায় স্পোর্টস লাভার দল ২–১ গোলে সেভেন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার বিকেলে স্বর্ণটিলা যুব সংঘের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,
জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান,
এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন,খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে যেমন মাদকসহ যেকোনো অপকর্ম থেকে দূরে রাখা যায়, তেমনি খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি এলাকায় আরও বেশি করে খেলাধুলার আয়োজন করা উচিত।”
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্ট জুড়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited