দুর্গম পাহাড়ে জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগ


অহিদুল ইসলাম অভি    |    ১২:১৩ এএম, ২০২৫-০৯-২১

দুর্গম পাহাড়ে জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগ

মো: নাজিম আল হাসান

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বহু পরিবার এখনো জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত। ফলে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণে পিছিয়ে রয়েছেন।

এই পরিস্থিতি নিরসনে লংগদু উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে আটারকছড়া ইউনিয়নের শিলাছড়া গ্রামের গহীন পাহাড়ে বসবাসকারী পরিবারগুলোর জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। এ উদ্যোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জন্ম নিবন্ধন একজন নাগরিকের মৌলিক রাষ্ট্রীয় অধিকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি ও অন্যান্য সরকারি সেবার সঙ্গে সরাসরি যুক্ত জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। তাই দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার আওতায় আনতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রশাসন সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানায়— দ্রুত আপনার সন্তানের জন্ম নিবন্ধন সম্পন্ন করুন এবং বিভিন্ন নাগরিক সেবা ও সুবিধা গ্রহণে এগিয়ে আসুন।