মেহেদী হাসান | ১১:০৮ পিএম, ২০২৬-১১-০৪
রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাঙামাটি শহরের কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পুলিশ বক্স এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে গুম, খুন ও হত্যার যে রাজনীতি চালিয়েছে, বাংলাদেশে সেই রাজনীতি আর চলতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা যদি সতর্ক না হই এবং প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের লাশ রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে, কুকুর-শিয়ালে খাবে।
তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ন্যায্য দাবিতে শ্রমিকরা রাস্তায় নামলে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আন্দোলনরত শ্রমিকদের ছাত্রলীগ আখ্যা দিয়ে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। সরকার বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন রিকশাচালক, ভ্যানচালক কিংবা সিএনজিচালকও এ দেশের নাগরিক হিসেবে ন্যায়বিচার পাবেন। নিজের পরিবার নিয়ে সম্মানের সঙ্গে দুই বেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে, কোনো বাধা থাকবে না।
এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
পথসভায় ইনকিলাব মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল জাবের ও সংগঠনটির সদস্য আদনান উপস্থিত ছিলেন। এ ছাড়া হাদির পাঠশালার আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম এবং সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited