অহিদুল ইসলাম অভি | ০৩:৩০ পিএম, ২০২৬-১০-১৫
রাঙামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দীপন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় জেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার মান বাড়াতে শ্রেণিকক্ষে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও শিক্ষাগত সমস্যা সমাধান এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা করা হয়। শিক্ষার গুণগত পরিবর্তন আনতে প্রতিষ্ঠান প্রধানদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেওয়া হয়।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদস্য চন্দ্রা চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম এবং জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের à...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫’-এর জন্য নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সà¦...বিস্তারিত
মেহেদী হাসান : কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় এক মাসেরও বেশি সময় পর আবারও পুরোপুরি দৃশ্যমান হয়েছে রাঙামাটির পর্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited